1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা শ্রমিক বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুড়ে যায়।

বাস চালক রিয়াদ মিয়া বলেন, ‘আয়ান ইয়াদ পরিবহনের বাসটি বদর স্পিনিং মিলস নামে একটি কারখানার শ্রমিক পরিবহন করে। সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে রঙিলা বাজারে এলে বাসের একটি চাকা নষ্ট হয়ে যায়। বাসটি মহাসড়কের পাশে রেখে চাকা সারানোর জন্য গ্যারেজে যাই। এ সময় হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখি। কে বা কারা বাসে আগুন দিয়েছে বলতে পারবো না।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) আনোয়ার হোসেন জানান, জেলা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026