1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ময়মনসিংহে পিকআপকে ধাক্কা দিয়ে ডিভাইডারে বাস, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস দিঘারকান্দা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে।

অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026