1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

গাজীপুরে দুই বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী থানার আশপাশের বিভিন্ন কারকানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ছুড়লে উত্তেজিত শ্রমিকরা দুটি বাসে আগুন দেয়।

কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্ট শ্রমিকরা মঙ্গলবার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে কয়েক রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে শ্রমিক বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারসেল ছুঁড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শ্রমিকরা।

পরে শ্রমিকরা সংগঠিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেয়। পুলিশ, বিজিবি, র‌্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ি কাশিমপুর ও পল্লী বিদ্যুত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে উত্তেজিত শ্রমিকরা দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ইব্রাহিম খান জানান, কোনাবাড়িতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন কোন সহিংসতা না করে সেজন্য সড়কে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026