1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিশ্বের শীর্ষ ধনী দেশ এখন সিঙ্গাপুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

মাথাপিছু জিডিপির হিসাবে বিশ্বের সবচেয়ে এগিয়ে এখন সিঙ্গাপুর। ফিন্যান্সিয়াল ওয়েবসাইট ইনসাইডার মাংকির প্রকাশিত এক সূচকে সিঙ্গাপুর বিশ্বের ধনী দেশগুলোর শীর্ষে উঠেছে। সারা বিশ্বের দেশগুলোর সমৃদ্ধির মাত্রা পরিমাপ করতে মাথাপিছু জিডিপির পরিসংখ্যান ব্যবহার করে এই র‍্যাংকিং তৈরি করা হয়েছে।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, মাথাপিছু ২ লাখ ১৫ হাজার ৫১২ ডলার জিডিপি নিয়ে ধনী দেশের তালিকায় সবার শীর্ষে আছে সিঙ্গাপুর। এই তালিকায় উল্লেখযোগ্য অর্থনৈতিক আধিপত্য দেখিয়েছে দেশটি। কারণ, দুই নম্বরে থাকা লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপির চেয়ে অনেকটাই এগিয়ে সিঙ্গাপুর। লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপির পরিমাণ ১ লাখ ৯৫ হাজার ১৪২ ডলার।

অন্যদিকে মাথাপিছু ১ লাখ ৭০ হাজার ৯৬৩ ডলার জিডিপি নিয়ে বিশ্বের তৃতীয় ধনী দেশ কাতার। র‍্যাংকিংয়ের চতুর্থ থেকে দশম অবস্থান যথাক্রমে দখল করেছে আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাষ্ট্র, সান মারিনো এবং ব্রুনেই।

তালিকার দেশগুলো অর্থনৈতিকভাবে দারুণ অবস্থানে থাকলেও মাথাপিছু জিডিপির পরিসংখ্যানে সবাইকে স্পষ্ট ব্যবধানে ছাড়িয়ে গেছে সিঙ্গাপুর। তালিকার শীর্ষে যাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় সাহায্য করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশকে। প্রথমেই আসবে, দেশ ও শহর উভয় হিসেবে এর অনন্য মর্যাদা-বৈশ্বিক প্রেক্ষাপটেই বিরল।

ইলেকট্রনিকসহ অনেক ধরনের পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে এর কৌশলগত অবস্থান। এই অবস্থান সিঙ্গাপুরের জন্য বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যাপক প্রবৃদ্ধি অর্জনকে সহজতর করার পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক পাওয়ার হাউস হিসেবে সিঙ্গাপুরকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে।

ইনসাইডার মাঙ্কির প্রতিবেদনে সিঙ্গাপুরের অর্থনৈতিক চিত্রের আরও একটি বিষয়কে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। আর সেটা হচ্ছে, বিশ্বের মিলিয়নিয়ারদের অন্যতম বৃহৎ অংশেরই বসবাস এখানে। দেশটিতে দুর্নীতির হার খুবই কম হওয়ায় ব্যবসা ও বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে সিঙ্গাপুরের মর্যাদা সময়ের সঙ্গে আরও বৃদ্ধি পাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026