1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আর এস ফাহিম চৌধুরী গ্রেপ্তার শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দেশজুড়ে তিন দিনব্যাপী নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু ১৮ জুন মহাসড়কের ময়লা অপসারণ করে বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বিমান বিধ্বস্ত, পাহাড়ি অঞ্চলে দাবানল তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার শুভসূচনা, গ্রুপ ডি-তে জমজমাট লড়াইয়ের আভাস ইরানের ২৪ বিলিয়ন ডলার সম্পদ ছাড় দিতে ট্রাম্পের সম্মতি, চুক্তির অপেক্ষায় দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবসানে আজ চুক্তি সইয়ের সম্ভাবনা, সময়সূচি নিয়ে তেহরানের দ্বিমত সিঙ্গাপুর বা কানাডা নয়, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ‘বেটার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

মুসলিম ঐতিহ্যের বিশ্বসেরা জাদুঘর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

ইসলামের ইতিহাসের সমৃদ্ধ অধ্যায়গুলো তুলে ধরতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী জাদুঘর। যেখানে প্রদর্শিত হয় ইসলামী জ্ঞানবিজ্ঞান, সভ্যতা-সংস্কৃতি ও ইতিহাস। সমকালে দাঁড়িয়ে ইসলামের সোনালি অতীত জানার সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো এসব জাদুঘর। রইল বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি ইসলামী জাদুঘরের বিস্তারিত…

 

কাতারের উপদ্বীপে নির্মিত সর্বাধুনিক ইসলামী সংগ্রহশালা

 

পানির মধ্যে অনন্য শিল্পকর্ম ‘দ্য মিউজিয়াম অব ইসলামিক আর্ট’। মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতারের দোহায় অবস্থিত ইসলামী জাদুঘরটি ইসলামী শিল্প, সভ্যতা, সংস্কৃতি সম্পর্কিত ঐতিহাসিক ইতিহাস ও মূল্যবান তৈজসপত্রে সমৃদ্ধ। ২০০৮ সালে কৃত্রিম উপদ্বীপে নির্মিত জাদুঘরটি বিশ্বব্যাপী পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতি বছর ৫ লাখ মানুষ জাদুঘরটি পরিদর্শন করেন। স্থাপনাটির নকশা করেছেন চীনা বংশোদ্ভূত মার্কিন স্থপতি আই এম পাই। স্থাপনাটি তার সৌন্দর্যের জন্য বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছে। পাঁচ তলা জাদুঘরের ভিতরের অংশগুলো অদ্ভুতভাবে কাচ দিয়ে সাজানো। যার এক পাশ থেকে আরেক পাশে যেতে হয় কাচের তৈরি সিঁড়ি দিয়ে। মাঝখানে রয়েছে ১৬৪ ফুট উঁচু গম্বুজ। ৪৫ হাজার বর্গমিটারের বিশাল ভবনে আছে বহু মূল্যবান হাতে লেখা কাপড়, পাথর, দলিলপত্র, শিলালিপি, তৈজসপত্র, গয়না, অস্ত্র এবং চমৎকার সব পাণ্ডুলিপি। প্রাচীন সোনা-রুপা ও ব্রোঞ্জের তৈরি বিভিন্ন আমলের মুদ্রার সমাহার। প্রাক-ইসলামিক ও সাসানিদ যুগের বেশ কিছু শিল্পকর্মও সংরক্ষিত রয়েছে এখানে। জাদুঘরটিতে ৫ হাজার ৪০০টিরও বেশি ইসলামিক শিল্প সংরক্ষিত রয়েছে। যুগ অনুযায়ী ইসলামী শিল্প-সংস্কৃতিগুলো আলাদা গ্যালারিতে প্রদর্শন করা হয়। ইসলামের প্রথম যুগের ইতিহাস, মধ্য এশিয়া ও ইরানের ইসলামী স্থাপত্যশিল্প এবং মিসর ও সিরিয়ার ইসলামী যুগের তথ্য-উপাত্ত-স্থাপত্যশিল্পের আলাদা গ্যালারি রয়েছে। জাদুঘর ভবনেই রয়েছে এক্সিবিশন হল, আরবি ও ইংরেজি ভাষাভাষীদের গবেষণা সেন্টার এবং সমৃদ্ধিশালী একটি গ্রন্থাগার। যেখানে আছে আরবি ও ইংরেজি ভাষার দেড় লাখের বেশি বই। প্রায় ২০০ বিরল বই রয়েছে যা আর কোথাও পাওয়া যাবে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026