1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

অস্ত্র হাতে নাচানাচি করা ৭ কিশোর আটক, অস্ত্র উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

রাজশাহীতে অস্ত্র হাতে নাচানাচির ঘটনায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। ভিড়িওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এই কিশোরদের খোঁজ শুরু করে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বশাক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি পুলিশের হাতে এলে মঙ্গলবার রাতভর তারা অভিযান চালিয়েছেন। এ সময় সেই গ্যাংয়ের সাতজনকে আটক করা হয়। সকলের বয়স ১৪ থেকে ১৬ পর্যন্ত। তাদের বাড়ি শাহমখদুম থানার গাংপাড়া এলাকায়।

উদ্ধার করা অস্ত্র
ভিডিওটি ছিল ১৯ সেকেন্ডের। অস্ত্র হাতে তালেবানি কায়দায় একদল কিশোর নাচানাচি আর উল্লাস করছে। সঙ্গে বাদ্যও বাজছে। তালে তালে কিশোররা নাচছে। তাদের হাতে রামদা, চাইনিজ কুড়াল, চাকুসহ নানা ধরনের অনেক অস্ত্র। একজন এরই মধ্যে বলছে, ‘এই মাইর‌্যা দিস না রে বাপ’!

ঘটনাটি রাজশাহীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকার বলে জানা গেছে। স্থানীয়রা জানান, তিনদিন আগে গাংপাড়া এলাকার কিশোর গ্যাং সদস্যরা চাঁদাবাজির টাকায় খাওয়া-দাওয়া করে অস্ত্র হাতে নাচানাচি করে শো-ডাউন করে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়ভাবে এরা আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছত্রছায়ায় রাজনীতির সঙ্গে যুক্ত। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের নিয়ন্ত্রণে কাজ করে বলে জানা গেছে। শহিদুল ইসলাম আগে বিএনপির অঙ্গসংগঠন যুবদল করতেন। তবে ২০১৮ সালে কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।

এ বিষয়ে কাউন্সিলর শহিদুল ইসলামের বক্তব্য জানতে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026