1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বাইডেনের কথিত উপদেষ্টা আরেফী কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে (মিয়া আরেফী) কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

সন্ধ্যার পর রাজধানীর পল্টন থানা-পুলিশ মিয়া আরেফীকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুজানুর ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরেফীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

বাইডেনের কথিত উপদেষ্টা: ৪২ বছর আগে দেশ ত্যাগ, পাবনায় পরিচিত ‘বেলাল’ নামেবাইডেনের কথিত উপদেষ্টা: ৪২ বছর আগে দেশ ত্যাগ, পাবনায় পরিচিত ‘বেলাল’ নামে
এর আগে গতকাল রোববার রাতে রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি করেন গোপালগঞ্জের বাসিন্দা মহিউদ্দিন শিকদার। মামলায় আরেফী ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ থেকে বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা কাকরাইল মোড় থেকে আরামবাগ পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিএনপি নেতা কর্মীরা প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সরকারি স্থাপনা ও সরকারি গাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে।

বাইডেনের কথিত উপদেষ্টাকে আটকের পর মামলা, সারওয়ার্দী–ইশরাকও আসামিবাইডেনের কথিত উপদেষ্টাকে আটকের পর মামলা, সারওয়ার্দী–ইশরাকও আসামি
সংঘর্ষের ফলে পুলিশের ৪১ জন আহত ও একজন সদস্য নিহত হন।

একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বিকেল ৩টার দিকে মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন। বিএনপির এই কর্মকাণ্ডের পরবর্তী সময়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে অন্তত ২০ জন নেতা কর্মী বেশ কিছু সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হন।

তখন এক নম্বর আসামি মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফী নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন। উপদেষ্টা পরিচয় দিয়ে আরেফী জাতির সঙ্গে প্রতারণা করেন।

এর আগে, ২৮ অক্টোবর বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়া জাহিদুল ইসলাম আরেফী।

রোববার বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবির হাতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026