1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

দাম বেড়েছে শাকেরও, আঁটিও ছোট আগে থেকেই সবজির বাজার চড়া, তাই মানুষ শাকের দিকে ঝুঁকছিল। এখন শাকও কিনতে হচ্ছে বাড়তি দামে।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

রাজধানীর মগবাজার রেললাইনের পাশের এক কলোনিতে থাকেন জোছনা বেগম। সেখানেই ভ্রাম্যমাণ ভ্যান থেকে এক আঁটি লাউশাক কিনে চল্লিশোর্ধ্ব এই গৃহিণী বেশ অসন্তোষই প্রকাশ করলেন। বললেন, ‘২৫ থেকে ৩০ টাকার শাকের আঁটি এখন ৫০ টাকায় কিনলাম। তা-ও অনেক কথা খরচ করতে হলো। আগে এক আঁটিতে ৫টা লতা থাকত, এখন হয়েছে ৪টা।’

এক মাস ধরেই সবজির বাজার বেশ চড়া। শতকের ঘরও ছাড়িয়েছে বেশ কয়েকটি সবজির কেজি। তাই নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ ঝুঁকেছিল নানা ধরনের শাকপাতার দিকে। কিন্তু শাকেরও সরবরাহ-সংকট। ফলে আঁটি ছোট হয়েছে, দামও বেড়েছে সব ধরনের শাকের।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ ও মগবাজার ঘুরে এবং সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক আঁটি লাউ ও কুমড়াশাকের দাম পড়ছে ৫০ থেকে ৬০ টাকা, ডাঁটাশাক ৩০ থেকে ৪০ টাকা ও এক আঁটি পুঁইশাকের দাম রাখা হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। এই চার ধরনের শাকের দাম গত এক মাসের ব্যবধানে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

কচুশাক বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা আঁটি। বেশ কয়েক পদের শাকের দাম গত এক মাসে দ্বিগুণ হয়েছে।

কিছুটা কম দামে যেসব শাক পাওয়া যেত, সেগুলোর দামও বেড়েছে আঁটিপ্রতি ১০ থেকে ১৫ টাকা। পাটশাকের দাম এখন ২০ থেকে ২৫ টাকা আঁটি। বাজারে লালশাক ২৫ থেকে ৩০ টাকা, পালং ৩০ থেকে ৩৫ টাকা, কলমিশাক ১৫ থেকে ২০ টাকা, শর্ষেশাক ২০ থেকে ২৫ টাকা, মুলাশাক ১৫ থেকে ২০ টাকা, আর হেলেঞ্চা শাক ১০ থেকে ২০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। কচুশাক বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা আঁটি। বেশ কয়েক পদের শাকের দাম গত এক মাসে দ্বিগুণ হয়েছে।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালশাক ও পুঁইশাকের বাজারদরের হিসাব রাখে। বেসরকারি এই প্রতিষ্ঠানের হিসাবে দুই বছর আগে লালশাক ও পুঁইশাকের কেজি ছিল ৪২ টাকা ৮ পয়সা। বাজারে সাধারণত কেজি হিসাবে শাক বিক্রি হতে দেখা না গেলেও বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, প্রতি কেজিতে পুঁইশাকের দুই আঁটি ও লালশাকের চার আঁটির মতো হয়ে থাকে। আঁটির দামে হিসাব করলে এই দুই ধরনের শাকের দাম দুই বছরে প্রায় দ্বিগুণ হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026