1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ

কাল সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ড. কামাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ২৩৩ বার দেখা হয়েছে

গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে আগামীকাল বুধবার দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভায় অংশ নেবেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। সভা শেষে তিনি বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৮ জন সদস্য শপথ নেবেন না বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এর মধ্যেই গণফোরামের দুই সদস্য বলছেন তাঁরা শপথ নিতে চান। তাহলে গণফোরাম সংসদে যাচ্ছে কি না, এমন আলোচনা বিভিন্ন মহলেই আছে।

আগামীকাল বুধবার ড. কামাল এ ব্যাপারে কথা বলতে পারেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গণফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক প্রথম আলোকে বলেন, ‘গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে একটা প্রস্তুতি সভা হবে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত। আরামবাগে গণফোরামের অফিসে এ সভা হবে। সভা শেষে কামাল হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।’ তিনি জানান, এ বছরের মার্চের শেষদিকে দলের কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দলের পঞ্চম কাউন্সিল।

গণফোরামের সদস্য লতিফুল বারী হামিম বলেন, প্রস্তুতি সভায় গণফোরামের কেন্দ্রীয় কমিটি, প্রস্তুতি কমিটি ও যাঁরা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাঁরাও উপস্থিত থাকবেন।

Eprothom Alo
সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ড. কামাল হোসেন দেশে ফেরেন। স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে তিনি গত ১৯ জানুয়ারি রাতে সিঙ্গাপুর গিয়েছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026