1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আয়কর রিটার্ন জমা নভেম্বরের মধ্যে, এজেন্ট নিয়োগে অগ্রগতি কতটা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

চলতি অর্থবছরের প্রায় চার মাস পেরিয়ে গেলেও আয়কর রিটার্ন প্রস্তুতকারী নিয়োগের ক্ষেত্রে এখনো খুব বেশি অগ্রগতি নেই। ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমার সময় মাত্র এক মাসের মতো বাকি আছে। তবে এই সময়ের মধ্যে বেসরকারি পর্যায়ের এই রিটার্ন প্রস্তুতকারীদের নিয়োগ দেওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। এনবিআর জানিয়েছে, এ সময়ের পরেও অনুমতি নিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে কর অব্যাহতির বিভিন্ন সুবিধা মিলবে না।

এনবিআর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা জারি করেছিল গত ২৬ জুন। এই বিধিমালা অনুযায়ী, মাঠপর্যায়ে করদাতাদের রিটার্ন প্রস্তুত করায় সহায়তা দিতে বেসরকারি ব্যক্তি বা এজেন্ট নিয়োগ করবে এনবিআর। তাঁদের সনদও দেবে। তবে ওই নির্দিষ্ট ব্যক্তি বা এজেন্টের মানুষের কাছ থেকে কর আদায় করার ক্ষমতা থাকবে না। ওই সব ব্যক্তি শুধু করদাতাদের রিটার্ন প্রস্তুত ও জমার ক্ষেত্রে সহায়তা করবেন। এ জন্য এই করদাতার দেওয়া করের ওপর নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন রিটার্ন প্রস্তুতকারী।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026