1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বলেছে সানেম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের অস্থিরতা ও খেলাপি ঋণ কমানোর পরামর্শ সানেমের দুই অর্থনীতিবিদ সেলিম রায়হান ও সায়মা হক বিদিশার।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

দেশে ঋণখেলাপি, অর্থ পাচারকারী ও করখেলাপিরা সবাই প্রভাবশালী হলেও তাঁদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। পাশাপাশি অর্থনীতিতে চলমান সংকট কাটাতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে সংকট ঘনীভূত হবে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) সরকারকে এই পরামর্শ দিয়েছে। সংস্থাটি মোটাদাগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের অস্থিরতা ও খেলাপি ঋণ কমানোর পরামর্শ দেয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সরকারের পক্ষ থেকে অর্থনীতিবিদ, গবেষক, সাবেক গভর্নরসহ অর্থনীতি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।

আলোচনা করে মনে হয়েছে অর্থনীতি যে সংকটময় অবস্থায় আছে, এটা সরকারও স্বীকার করছে। এই সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে সংকট আরও বাড়বে।

সেলিম রায়হান, নির্বাহী পরিচালক সানেম

তারই অংশ হিসেবে গতকাল সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ও গবেষণা পরিচালক সায়মা হক বিদিশা বাংলাদেশ ব্যাংকে গিয়ে তাঁদের পরামর্শগুলো দেন। বৈঠকে সরকারের পক্ষে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, চার ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অর্থনীতির নানা সূচক, নীতি উদ্যোগ ও তার প্রভাব নিয়ে একটি উপস্থাপনা দেন নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান। সংকট কাটাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোও উপস্থাপনায় তুলে ধরা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026