1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডলার কেনাবেচায় ‘লুকোচুরি’, সংকটে বিদেশগামী যাত্রীরা মানি চেঞ্জারে ডলার মিলছে না। ব্যক্তিপর্যায়ে কিছু ডলার কেনাবেচা হচ্ছে চড়া দামে। ভারত ভ্রমণে অনেকেই টাকা নিয়ে যাচ্ছেন।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম ভারতে যাবেন। সে জন্য গত সোমবার তিনি ডলার কিনতে রাজধানীর মতিঝিলে যান। বেশ কয়েকটি মানি চেঞ্জারে গিয়ে তিনি সেগুলোর অধিকাংশই বন্ধ পান। যেগুলো খোলা ছিল, সেগুলোতে ডলার পাননি। তবে এসব প্রতিষ্ঠানের আশপাশে ভাসমান অনেক বিক্রেতা তাঁর কাছে ডলার বিক্রি করতে আগ্রহ দেখান। কিন্তু দামে বনিবনা না হওয়ায় শহীদুল ডলার না কিনেই ফিরে যান।

শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কয়েকটি ব্যাংকেও গিয়েছি। কিন্তু কোনো ডলার পেলাম না। বাইরে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা প্রতি ডলারের দাম চান ১২০ টাকা। একটু কমে কেনার জন্য বেশ কিছু মানি চেঞ্জারেও গিয়েছি। কিন্তু পাইনি।’

সেদিন মতিঝিল ও দিলকুশা এলাকায় আরও ছয়জনকে পাওয়া গেল, যাঁরা শহীদুলের মতো ডলার কিনতে গিয়েছিলেন। কিন্তু ব্যাংকে ডলারের উচ্চ দাম দেখতে পান, যা মানি চেঞ্জারে আরও বেশি। আবার খুচরা বিক্রেতারা মানি চেঞ্জারদের চেয়ে কয়েক টাকা বেশি হাঁকাচ্ছিলেন দাম। ছয়জনের মধ্যে দুজন খোলাবাজার থেকে প্রতি ডলার ১১৯ টাকা ২০ পয়সায় কিনেছেন। তা–ও ডলারের নোটগুলো বেশ পুরোনো। তাই কিছুটা কম দামে পেয়েছেন তাঁরা। নোট নতুন হলে দাম ১২০ টাকার ওপরে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026