1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মোদীর ফ্রান্স সফর: ট্রাম্পের সাথে বৈঠকের সম্ভাবনা ফিফার আপত্তিতে বদলে গেল হাইতির বিশ্বকাপ জার্সি ভারত কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীতে আজ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ জেনেভায় জি-৭ শীর্ষ সম্মেলন বিরোধী তীব্র বিক্ষোভ, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখতে আগামীকাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি যুক্তরাষ্ট্র-ইরান দ্বিপাক্ষিক সমঝোতাকে স্বাগত জানাল চীন, চূড়ান্ত সমাধানের বিষয়ে সতর্ক অবস্থান সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন বিশ্বকাপে মাত্র ১৮ সেকেন্ডে সভানবার্গের গোল, তিউনিসিয়াকে ৫–১ ব্যবধানে ওড়াল সুইডেন রাশিয়ার তুলা শহরে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩, শিশুসহ আহত ৩ স্পেনের উদীয়মান তারকা ইয়ামালকে মরক্কোর দলে পাওয়ার আক্ষেপ সভাপতি ফোউজি লেকার

সংলাপে সাড়া নেই কারও

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল জাতীয় নির্বাচন নিয়ে সরকারকে যে পাঁচটি পরামর্শ দিয়েছে তার প্রথমটিই হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ প্রস্তাবে তাদের আপত্তি নেই। তবে সংলাপ হতে হবে যে কোনো শর্তমুক্ত। এদিকে মাঠের বিরোধী দল বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ একাধিক শর্ত দিয়ে আন্দোলন কর্মসূচিতে রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আনতে আওয়ামী লীগের ওপর চাপ আছে। এক্ষেত্রে রাজনৈতিক সমঝোতায় সংলাপ বা আলোচনার বিকল্প কোনো পথ দেখা যাচ্ছে না। কিন্তু নির্বাচন এগিয়ে এলেও এখনো নিজেদের অবস্থানে অনড় বড় দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি। সংলাপে সাড়া নেই কারও। বিএনপি বলে আসছে, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। এর অংশ হিসেবে গত কয়েক বছরে সিটি করপোরেশনসহ স্থানীয় যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোতে কোনো প্রার্থী দেয়নি বিএনপি ও তাদের জোটসঙ্গীরা। এখন সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করছেন দলটির নেতা-কর্মীরা। আওয়ামী লীগও বলে আসছে, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ায় এটি আর ফিরিয়ে আনার সুযোগ নেই। আগামী নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদে রেখে, নির্বাচন কমিশনের অধীনে। তাই বিএনপির সঙ্গে বসার প্রয়োজনীয়তা নেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026