1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মোদীর ফ্রান্স সফর: ট্রাম্পের সাথে বৈঠকের সম্ভাবনা ফিফার আপত্তিতে বদলে গেল হাইতির বিশ্বকাপ জার্সি ভারত কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীতে আজ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ জেনেভায় জি-৭ শীর্ষ সম্মেলন বিরোধী তীব্র বিক্ষোভ, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখতে আগামীকাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি যুক্তরাষ্ট্র-ইরান দ্বিপাক্ষিক সমঝোতাকে স্বাগত জানাল চীন, চূড়ান্ত সমাধানের বিষয়ে সতর্ক অবস্থান সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন বিশ্বকাপে মাত্র ১৮ সেকেন্ডে সভানবার্গের গোল, তিউনিসিয়াকে ৫–১ ব্যবধানে ওড়াল সুইডেন রাশিয়ার তুলা শহরে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩, শিশুসহ আহত ৩ স্পেনের উদীয়মান তারকা ইয়ামালকে মরক্কোর দলে পাওয়ার আক্ষেপ সভাপতি ফোউজি লেকার

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে নীরব থাকায় বিএনপির কঠোর সমালোচনা প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০২ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের জঘন্য হামলার বিরুদ্ধে নীরব থাকায় বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের ওপর বারবার হামলা আর সহ্য করা যায় না।
তিনি বলেন, ‘আমি দেখি অনকেই (বিএনপি) চুপ থাকেন। কারণ যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা যদি আবার নাখোশ হয়। তাই যারা নির্যাতিত তাদের কথা বলার সাহস নাই। আর তারা আন্দোলন করে পদত্যাগের ডাক দেয়। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর তেজগাঁওস্থ সড়ক ভবনে সারাদেশের ৮টি বিভাগের ৩৯টি জেলায় একযোগে নবনির্মিত দেড়শ’ সেতু এবং ১৪টি ওভারপাস উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি বলেন, আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা শান্তি চাই। কারণ যুদ্ধের ভয়াবহতা আমরা জীবন দিয়ে দেখেছি। ইসরাইল যেভাবে ফিলিস্তিনের ওপর হামলা করে বিশেষ করে হাসপাতালে হামলা করে শিশু, নারী এবং মানুষ হত্যা করেছে আমরা তার নিন্দা জানিয়েছি । আমাদের কথা হচ্ছে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে। আর ফিলিস্তিনবাসী তাদের ভূমি যেন তারা ফেরত পায়। যে জায়গাগুলো দখল হয়ে গেছে সেগুলো তাদের ফেরত দিতে হবে।
শেখ হাসিনা বলেন, বোমা মেরে মানুষ-শিশু হত্যা করা হল, রক্তাক্ত শিশুদের সেই চেহারা সহ্য করা যায়না। সেজন্য আগামী শুক্রবার আমি সকলকে অনুরোধ করবো জুম্মার পর দেশের প্রতিটি মসজিদে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যেন দোয়া ও প্রার্থনা করা হয়। কেননা শুধু মুসলিম নয়,হতাহতদের মধ্যে অন্য ধর্মবলম্বীরাও রয়েছে। আর শনিবার আমরা শোকদিবস ঘোষণা করেছি, সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি ফিলিস্তিনের যেসব নারী ও শিশুসহ জনগণ এখন কষ্ট পাচ্ছে তাদের জন্য আমরা ওষুধসহ শুকনো খাবার এবং শিশু ও নারীদেও জন্য কিছু প্রয়োজনীয় পণ্য আমরা পাঠাব। কারণ আমাদের যেটুকুই সম্পদ তা নিয়ে আমরা সবসময় দুর্গত মানুষের পাশে আছি। যতটুকু পারি সাহায্য আমরা করবো। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তাঁর কার্যালয় থেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন বলেও জানান তিনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026