1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট

বগুড়ায় হঠাৎ বিএনপি নেতার কলার ধরলেন ফখরুল!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ২৩২ বার দেখা হয়েছে

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ রকম একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

বুধবার দুপুরে বগুড়া শহরতলির গোকুল এলাকায় পাঁচতারকা হোটেল মম-ইনের লিফটে এ ঘটনা ঘটে। বিএনপির মহাসচিব ওই হোটেলে যাত্রা বিরতি করেন।

এরপর লিফটে উঠার সময় হঠাৎ করেই কিছু একটা নিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয় ফখরুলের। একপর্যায়ে সাইফুলের জ্যাকেটের কলার চেপে ধরেন মির্জা ফখরুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের কোন্দল আরও বেড়েছে। লিফটের মধ্যে মহাসচিবের সামনেই সাইফুল ও চাঁন বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে। তখন ফখরুল ইসলাম সভাপতি সাইফুলকে নিবৃত করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এতে উভয় নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। তবে কী কারণে তাদের মধ্যে এ অবস্থার সৃষ্টি হয় সে সম্পর্কে কেউ বলতে রাজি হননি।

ফোন বন্ধ রাখায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের বক্তব্য পাওয়া যায়নি। তবে সাইফুলের সমর্থক আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি সাইফুলের উদ্ধৃতি দিয়ে এ নিয়ে রিপোর্ট না করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বগুড়ায় যান। তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026