1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রেকর্ড স্বাস্থ্য বাজেটের সুফল পেতে তামাকমুক্ত দেশ গড়ার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর বিশ্বকাপ ফুটবলে ক্রিকেটের ‘স্নিকো’ প্রযুক্তির ব্যবহার ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ওয়ারী থানার প্রতারণা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ সন্তানের ভরণপোষণ না দেওয়া ১৩ হাজার আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপে নিষিদ্ধ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মোদীর ফ্রান্স সফর: ট্রাম্পের সাথে বৈঠকের সম্ভাবনা ফিফার আপত্তিতে বদলে গেল হাইতির বিশ্বকাপ জার্সি ভারত কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীতে আজ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ জেনেভায় জি-৭ শীর্ষ সম্মেলন বিরোধী তীব্র বিক্ষোভ, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা, প্রস্তুত মঞ্চ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে আজ বুধবার বেলা ২টায় জনসমাবেশ শুরু করবে বিএনপি। নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই ভোর থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির হাজার হাজার নেতা-কর্মী। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। টানানো হয়েছে বিশাল আকারের ব্যানার। চারপাশে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন।

7
সরজমিনে দেখা গেছে, সকাল থেকে মঞ্চ নির্মাণের কার্যক্রম শুরু হলে কার্যালয়ের দিকে আসা শুরু করেন নেতা-কর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছেন। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ করতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

অপরদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026