1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশ্যে শক্তি দেখালেও ভেতরে ভেতরে চাপে আওয়ামী লীগ ও বিএনপি ‘প্রতিহিংসার শিকার’ হওয়ার বিষয়টি ভাবতে হচ্ছে আওয়ামী লীগকে। অন্যদিকে ‘অস্তিত্বসংকটের’ প্রশ্ন বিবেচনায় নিতে হচ্ছে বিএনপিকে।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই এখন যার যার অবস্থানের সমর্থনে প্রকাশ্যে শক্তি প্রদর্শনের পথে এগোচ্ছে। তবে দুই পক্ষের নেতাদের মধ্যে উদ্বেগ-উত্তেজনা রয়েছে। একধরনের স্নায়ুচাপেও পড়েছে দুই দল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে ‘অস্তিত্বসংকটের’ প্রশ্ন বিবেচনায় নিতে হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগকেও ‘প্রতিহিংসার শিকার’ হওয়ার বিষয়টি ভাবতে হচ্ছে। দুই দলের শীর্ষ পর্যায়ের ছয়জন নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।

শেষ পর্যন্ত দুই পক্ষ শক্তির পরীক্ষায় জয়ী হওয়ার চেষ্টা অব্যাহত রাখলে সংকট গভীর হবে। দুই দলই মনে করছে, নিজ অবস্থান থেকে একটু নমনীয় মনোভাব প্রকাশ পাওয়ার অর্থই ‘পরাজয়’। এমন পরিস্থিতিতে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ মূলত চিন্তায় আছে, প্রতিহিংসার শিকার হওয়া নিয়ে। অন্যদিকে ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির চিন্তা টিকে থাকা নিয়ে। এই পরিস্থিতি দুই পক্ষকে ভেতরে-ভেতরে একধরনের স্নায়ুচাপে ফেলেছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগকে এখন দুই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য একদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অব্যাহত তৎপরতা, অন্যদিকে বিরোধী দলের আন্দোলন—দুই দিকই সামাল দিতে হচ্ছে তাদের। এসব পরিস্থিতি মোকাবিলার সঙ্গে দলটি বর্তমান সংবিধান অনুযায়ী যেকোনো মূল্যে তাদের সরকারের অধীনেই নির্বাচন করার লক্ষ্যে রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া শুরু করেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026