1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সংলাপ দুই দল দুই মেরুতে ♦ সংবিধান মেনে হতে পারে : আওয়ামী লীগ ♦ তত্ত্বাবধায়ক নিয়েই কেবল কথা : বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে রাজনৈতিক সমঝোতায় অংশীজনদের মধ্যে অর্থবহ সংলাপের সুপারিশ করায় রাজনীতিতে ক্ষণিক আলোর ঝিলিক দেখা গেলেও সংঘাতের শঙ্কা থেকেই গেল। সরকারি দল আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির শর্তের বেড়াজালে বন্দি হয়ে পড়েছে কাক্সিক্ষত সংলাপ। দুই পক্ষের অনড় অবস্থান থাকায় সংলাপের সম্ভাবনা খুবই ক্ষীণ। আগামী সাধারণ নির্বাচনের দ্বারপ্রান্তে এসেও সমঝোতার লক্ষণ না থাকায় রাজনীতিতে সংঘাতের আশঙ্কা করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশিদের কৌতূহল বাড়ছে। যথাসময়ে নির্বাচন হবে কি না? কোন পদ্ধতিতে নির্বাচন হবে? নির্বাচনের আগে প্রধান দুই দলের মধ্যে সংলাপ হবে কি না- তা নিয়েও আলোচনা চলছে। এ ছাড়া বিদেশিরা যাওয়া-আসার     মধ্যেই আছেন। সর্বশেষ ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল সংলাপের সম্ভাবনা জাগিয়ে গেছে। আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তারা সংকট সমাধানে সমন্বয় করার পথ খুঁজতে বলেছে। দলগুলোর শীর্ষ পর্যায়ে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের দৃশ্যত সংলাপবিরোধী অবস্থান না থাকলেও তারা নিজ নিজ অবস্থানে অটুট রয়েছেন। সংলাপে বসার আগেই তারা দলীয় দাবির পক্ষে শর্ত জুড়ে দিয়েছেন। এমনকি বিদ্যমান পরিস্থিতির জন্য তারা একে অপরকে দায়ী করছেন। দাবি আদায়ে বিএনপি কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। একইভাবে আওয়ামী লীগ পালটা কর্মসূচি নিয়ে রাজপথে আছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, দুই পক্ষই শক্তি দেখিয়ে জিততে চাইছে। ফলে সংলাপ নয়, সংঘাতের দিকেই যাচ্ছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026