1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাজীপুর কতদূর ♦ রাজধানীকে বাইপাস করে আশুলিয়া, যাত্রাবাড়ী ও গাজীপুর যাতায়াত সহজ হবে ♦ চাপ কমবে ঢাকার ওপর ♦ সহজ হবে ৩০ জেলার যোগাযোগ ♦ জিডিপি বাড়বে শূন্য দশমিক ২১ শতাংশ ♦ দ্রুত বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

নির্মাণ হচ্ছে আশুলিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত ৪৪ কিলোমিটার দৈর্ঘ্যরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রকল্পটির উদ্দেশ্য রাজধানীকে বাইপাস করে রংপুর, দিনাজপুর, বগুড়ার সড়ক পরিবহন যেন দ্রুত ও সহজে চট্টগ্রাম মহাসড়কে যাতায়ত করতে পারে। শিল্পাঞ্চল হিসেবে গড়ে ওঠায় গাজীপুর এলাকাটি যানজটপ্রবণ হয়ে উঠছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি চলে গেছে গাজীপুরের ওপর দিয়ে। ফলে এ রুটে চলাচলকারী ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ আশপাশ জেলার পরিবহনও গাজীপুর ও টঙ্গীতে এসে যানজটে আটকা পড়ছে। এ যানজট এড়াতে গাজীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেওয়ে সম্প্রসারণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি প্রধানত দুটি অংশে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা-আশুলিয়া। অন্যটি ঢাকা-যাত্রাবাড়ী। এরই মধ্যে ঢাকা-যাত্রাবাড়ী অংশে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত চালু হয়েছে। বাকি অংশের কাজ চলমান রয়েছে। আশুলিয়া-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়ে প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ২৬ হাজার ৪৯৩ কোটি টাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ঢাকার বাইরে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে আসে, সেগুলো যেন ঢাকাকে বাইপাস করে চট্টগ্রাম মহাসড়কে নেমে যেতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026