1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

‘তলেতলে আপস’ কি আওয়ামী লীগের কৌশলের অংশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

‘পিটার হাসের মুরব্বিদের সঙ্গে আওয়ামী লীগের কথাবার্তা শেষ’ এবং ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলেতলে আপস হয়ে গেছে’—সাম্প্রতিক সময়ে এসব বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রতিক তাঁর দেওয়া এ ধরনের বক্তব্য নিজেদের ওপর চাপ সরানোর কৌশল হতে পারে বলে মনে করছেন দলটির নেতাদের কেউ কেউ। তবে অধিকাংশ নেতা, এমনকি মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য তলেতলে সমঝোতা বা কথাবার্তা শেষ হওয়ার তথ্য জানেন না। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে আসলে কী ঘটছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের মত হচ্ছে, দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, দলের নেতা-কর্মী ও সরকারের প্রশাসনকে আশ্বস্ত করা। দ্বিতীয়ত, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান এক দফার আন্দোলনকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগের নীতিনির্ধারকদের ধারণা, বিএনপি আন্দোলন করে সরকার নামাতে পারবে না। তবে ভোটের আগে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। এই চেষ্টা দুর্বল করে দেওয়াই আওয়ামী লীগের লক্ষ্য।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, দলের সাধারণ সম্পাদক কোন প্রেক্ষাপটে কী বলেছেন, সেটা নিয়ে তিনি বলতে পারবেন না। তবে তিনি বলেন, বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছে, এই বিষয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বিদেশিরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন যে ভোট অবাধ ও সুষ্ঠু হবে। এরপর আর চাপ কিসের?বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026