1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সংলাপের সুপারিশ মার্কিনিদের ♦ যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের পাঁচ সুপারিশ ♦ আগামী নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের ‘লিটমাস পরীক্ষা’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

বাংলাদেশে প্রায় এক সপ্তাহ কাটিয়ে যুক্তরাষ্ট্র ফিরে মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল সংলাপ আয়োজনের সুপারিশ করেছে। বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অর্থবহ সংলাপসহ পাঁচ দফা সুপারিশ করেছে মার্কিন ওই প্রতিনিধি দল। গতকাল ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ একটি সন্ধিক্ষণে রয়েছে এবং আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক রাজনৈতিক প্রক্রিয়ার জন্য একটি লিটমাস টেস্ট’।

সংলাপ ছাড়া মার্কিন প্রতিনিধি দলের অন্য চার সুপারিশ হলো- রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা, বাক-স্বাধীনতার সুরক্ষা ও ভিন্নমতকে সম্মান করা হয় এমন পরিবেশ তৈরি করা, স্বাধীনভাবে নির্বাচন পরিচালনাসহ এমন পরিবেশ তৈরি করা, যাতে সব দল একটি অর্থবহ নির্বাচনি প্রতিযোগিতায় শামিল হতে পারে এবং নাগরিকদের মধ্যে সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতিকে উৎসাহিত করা। বলা হয়েছে, এসব সুপারিশ একটি রোডম্যাপ তৈরি করবে, যা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য একটি বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্জনে সহায়তা করতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026