1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

ঝুলছে ৪২ লাখ মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

সরকার ও বিচার বিভাগের বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে আদালতগুলোতে সাম্প্রতিক সময়ে মামলা নিষ্পত্তির হার বেড়েছে। তবে এর পরেও কমছে না মামলাজট। এরই মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গেছে। দীর্ঘদিনেও মামলার বিচারকাজ শেষ না হওয়ায় বিচারপ্রার্থীদের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার বঞ্চিত হওয়ার শঙ্কা তো রয়েছেই। আর অতিরিক্ত মামলার চাপে হিমশিত খেতে হচ্ছে বিচারক ও আদালত সংশ্লিষ্টদের।

আইনজ্ঞরা বলছেন, বিচারক স্বল্পতার পাশাপাশি আইনের ত্রুটি, সাক্ষী হাজির না হওয়াই মামলাজটের অন্যতম কারণ। এসব সমস্যা দ্রুত দূর করতে পারলেই কমবে মামলাজট। এদিকে মামলাজট নিরসনে সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এর সুফল শিগগিরই মিলবে।

সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত দেশের সব আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ৪২ লাখ ৮ হাজার ৯৮৭টি। এসব মামলার মধ্যে তদন্তাধীন অবস্থায় রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮ মামলা। এরমধ্যে উচ্চ আদালতের দুই বিভাগে (আপিল বিভাগ ও হাই কোর্ট) ৫ লাখ ৩৮ হাজার ৩১৭ এবং অধস্তন আদালতে ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি মামলা বিচারাধীন রয়েছে।

 

পরিসংখ্যান বলছে, ১৩ হাজার ৪৪২টি দেওয়ানি, ৭ হাজার ৫৯৪টি ফৌজদারি ও আদালত অবমাননার ১৪৮টিসহ আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ২১ হাজার ১৮৪টি। অন্যদিকে হাই কোর্ট বিভাগে মোট বিচারাধীন মামলা পাঁচ লাখ ১৭ হাজার ১৩৩টি। এর মধ্যে ৯১ হাজার ৬৩৮টি দেওয়ানী, তিন লাখ তিন হাজার ৮৬৩টি ফৌজদারী এবং রিট ও আদিম মিলিয়ে আরও এক লাখ ২১ হাজার ৬৩২টি মামলা বিচারাধীন আছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026