1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আজ মহানগর ও জেলায় বিএনপির অনশন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে অনশন কর্মসূচি পালন করবে দলটি।

আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন করবেন দলটির নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর বিএনপি নেতারা জানান, অনশন কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতারাও অংশ নেবেন। এ ছাড়া যুগপৎ আন্দোলনে শরিক জোট ও দলের শীর্ষ নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য দেবেন।

একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট একই দাবিতে অনশন কর্মসূচি পালন করবে।

অপরদিকে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার জন্য জোটের উদ্যোগে ১২ দলীয় জোটের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজয়নগর পানির ট্যাংকির সামনে (বিজয় চত্বর) প্রতীকী অনশন ও গণদোয়া সমাবেশ হবে বলে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026