1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বাংলাদেশ ব্যাংক: ‘আটকে’ থাকা ডলার দেশে ফেরাতে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, এমন অর্থের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার। বিশেষজ্ঞদের ধারণা, এই অর্থ পাচার হয়েছে।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

দেশে ফেরত আসছে না রপ্তানি আয়ের একটা অংশ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরই ধারণা, দুই বছর ধরে বিদেশে আটকে আছে প্রায় ১০০ কোটি ডলার। বিশেষজ্ঞরা বলেছেন, এই অর্থ আসলে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এই ডলার দেশে ফেরত আনতে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ কতটা কার্যকর হবে, অর্থনীতিবিদেরা সে ব্যাপারে সন্দিহান।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি প্রত্যাবাসন কোটার (ইআরকিউ) ৫০ শতাংশ দ্রুত সময়ে নগদায়ন করার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, এসব পদক্ষেপে বাজারে ডলারের সরবরাহ বাড়বে। এখন আমদানিতে চাহিদামতো ডলার দিতে পারছে না ব্যাংকগুলো। ফলে ঋণপত্র খোলা কমেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, রপ্তানি আয়ের অর্থ দেশে ফিরে এলে রিজার্ভের ওপর চাপ কমবে। রপ্তানি আয় ১২০ দিনের মধ্যে দেশে না এলে তা অর্থ পাচার হিসেবে গণ্য হয়।

তবে ডলারের দাম বাজারের ওপর না ছেড়ে দেওয়ায় এই উদ্যোগের ফলেও সংকট কাটবে না বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, ডলারের সরবরাহ বাড়াতে দাম বাজারভিত্তিক করার বিকল্প নেই। ডলারের কম দামের কারণে বৈদেশিক মুদ্রার আরেক উৎস প্রবাসী আয় কমছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026