1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি সহিংসতায় রূপ নিতে পারে: যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচিগুলো সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে। এ জন্য বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়তে পারে বলেও ধারণা করছে দেশটি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাম্প্রতিক কালে বাংলাদেশের অপরাধ, সন্ত্রাস ও অপহরণের হালনাগাদ তথ্যের ভিত্তিতে ‘লেভেল-২ অ্যাডভাইজরি’ বা বাড়তি সতর্কবার্তা জারি করে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে অতিরিক্ত লেভেল-৩ সতর্কবার্তা জারি করা হয়।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, ২০২৪ সালের জানুয়ারির আগে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা আরও বাড়বে। তাই বাংলাদেশে চলাচলকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে।

স্টেট ডিপার্টমেন্ট আরও জানায়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনো সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা ঘটতে পারে। সন্ত্রাসীরা পাবলিক এলাকা যেমন পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার/শপিংমল, রেস্তোরাঁ, উপাসনালয়, স্কুল ক্যাম্পাস এবং সরকারি সেবা সংস্থাগুলোতে এসব হামলা করতে পারে। সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পার্বত্য এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত নাগরিকদের পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026