1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শর্তসাপেক্ষে সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

 

নিউজ ডেস্ক

 

শর্তসাপেক্ষে সরকারের সঙ্গে সংলাপে বসার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণা এলে সরকারের সঙ্গে সংলাপ হতে পারে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

‘বিএনপি সমঝোতার পথ বন্ধ করেছে’ বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা বাজে কথা, এটা কত বড় মিথ্যা কথা আপনারা ভালো করেই জানেন। আমরা বরাবরই বলে এসেছি যে, একটা বিষয় আলোচনা হতে পারে, অন্য কোনো বিষয় না। সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার।

তিনি বলেন, বাট সি (শেখ হাসিনা) মাস্ট রিজাইন। অবশ্যই সরকারকে আগে ঘোষণা দিতে হবে যে, আমরা মেনে নেব। এবার আসো নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিষয় কথা বলি কীভাবে হতে পারে। সেই সরকার কীভাবে গঠন হবে, আলোচনা হতে পারে তা নিয়ে।

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের বিষয়ে ফখরুল বলেন, আমরা যেটা তাদের বলেছি, যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না। সি (শেখ হাসিনা) মাস্ট রিজাইন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দেওয়া ছাড়া এখানে কোনো নির্বাচন হতে পারে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026