1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাহান্নাম’ বলা বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা চান অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

অধিকারের সম্পাদক আদিলুর ও পরিচালক নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করায় বিচারপতি এমদাদুল হক আজাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে সুপারিশ করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল ওই বিচারপতি শপথ ভঙ্গ করেছেন মন্তব্য করে বলেন, বিচারপতির এ ধরনের মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক।

 

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ওই বিচারকের প্রতি প্রশ্ন রেখে বলেন, অনেক চক্রান্ত রয়েছে বিচার বিভাগ নিয়ে। তিনি (হাইকোর্টের বিচারক) কাকে লাভবান করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন।

তিনি বলেন, বিভিন্ন অনলাইন পত্রিকার সংস্করণে একজন বিচারপতির মন্তব্য সম্বলিত প্রতিবেদনটি দেখতে পেলাম। একটি মামলার ফৌজদারি আপিল শুনানিকালে বিচারপতির এ ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের মন্তব্য করে ওই বিচারপতি সংবিধান বলে যে শপথ নিয়েছিলেন তা ভঙ্গ করেছেন। এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক এবং অত্যন্ত গর্হিত। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি আশা করি প্রধান বিচারপতি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। কারণ এ ধরনের মন্তব্য করলে দেশের মানুষের কাছে বিচার বিভাগ সম্পর্কে ভিন্ন ধারণা হতে পারে।

 

যা আমাদের জন্য ক্ষতিকর। অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে বিভিন্ন মানুষ বিচার বিভাগ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। এখন বিচারক যদি এ ধরনের মন্তব্য করেন তখন এটা আরো বেশি যড়যন্ত্রকারীদের কাজে দেবে।
তিনি বলেন, হাইকোর্টের একজন বিচারপতি যে অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছেন, সংবিধানের বাইরে গিয়ে বক্তব্য দিয়েছেন সে কারণে প্রধান বিচারপতি ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি। অনলাইন পত্রিকার কপি ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে পৌঁছে দিয়েছি।
শুনানিতে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেন বিচার পতি এমদাদুল হক আজাদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026