1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

উত্তরার সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর কর্মীদের চেষ্টায় দু’ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ২৪টি ইউনিট কাজ করে। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাছাড়া আগুনের কারণও জানা যায়নি।

 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে সাঈদ গ্রাউন্ড সেন্টারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দু’ঘণ্টারও বেশি সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে রাত ১টা ২৬ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। সব মিলিয়ে ২৪টি ইউনিট সেখানে কাজ করছে।

তিনি আরো জানান, ভবনের আট তলায় আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি। তবে আমাদের ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026