1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নির্বাচনের তফসিল ঘিরে টার্গেট বিএনপির শেষ ধাপের কর্মসূচি চলতে পারে বিরতিহীন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে নির্বাচনের তফসিল ঘিরেই রাজপথ উত্তপ্ত করতে চায় বিএনপি। বর্তমানে দলটির টানা ১২ দিনের কর্মসূচি চলছে। ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে আগামী ১৮ অক্টোবর শেষ হবে চলমান কর্মসূচি। ঢাকার সমাবেশ থেকে ঘোষণা করা হবে নতুন ও শেষ ধাপের কর্মসূচি। তবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সময়ে আন্দোলনের কর্মসূচি থাকবে না। শেষ ধাপের আন্দোলন চলতে পারে বিরতিহীন।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের গতি বাড়তেই থাকবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করছেন। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এবার সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে যত ধরনের কর্মসূচি প্রয়োজন, তারা তা দেবেন। জানা যায়, তফসিল ঘোষণার আগে দেওয়া হতে পারে আলটিমেটাম। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার একদফার দাবি না মানলে দেওয়া হতে পারে হরতাল-অবরোধ কিংবা ঢাকা ঘেরাওয়ের মতো চূড়ান্ত কর্মসূচি। শেষ ধাপের ওই কর্মসূচি চলতে পারে বিরতিহীনভাবে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মনে করেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকরের ঘোষণার পর সরকার আরও চাপে পড়ে গেছে। এতে বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত। সেটাকে রাজপথে কাজে লাগাতে চান তারা। এখন চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার বিষয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026