1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি দক্ষিণ লেবানন থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জনের হুঁশিয়ারি ইরানের

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ছাড়াল ২৪০০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

 

আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দফায় দফায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। একজন সিনিয়র নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৯ অক্টোবর) সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তালেবান প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৫জনে।

আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সায়েক রয়টার্সকে দেয়া এক বার্তায় নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি ভূমিকম্পে ২ হাজারের বেশি লোক আহত এবং এক হাজার ৩২০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও রয়টার্সকে জানান তিনি।

এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026