1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি দক্ষিণ লেবানন থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জনের হুঁশিয়ারি ইরানের

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের বিভিন্ন স্থানে গত সেপ্টেম্বরে ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জন হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৭৮৩ জন।

রোববার (৮ অক্টোবর) সড়ক দুর্ঘটনা নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি বলছে, দুর্ঘটনায় নিহত ৩৯৪ জনের মধ্যে ৪৮ জন নারী ৫৩ জন শিশু রয়েছে।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। সেপ্টেম্বরে মোট ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। যা মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৯৫ শতাংশ। আর এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন। যা মোট নিহতদের ৩৮ দশমিক ৩২ শতাংশ।

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট নিহতের ২৪ দশমিক ৬১ শতাংশ।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগটিতে ১২১টি দুর্ঘটনায় ১১৬ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ২০টি। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে ময়মনসিংহ বিভাগে, ২৩ জনের।

একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন ও নিখোঁজ রয়েছেন ২ জন। এ ছাড়া ৩৩টি রেল দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026