1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি দক্ষিণ লেবানন থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জনের হুঁশিয়ারি ইরানের

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১১০০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

 

 

শনিবার ভোর থেকে ফিলিস্তিনের গাজার প্রতিরোধ সংগঠন হামাসের হামলায় প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকজন ইসরায়েলিকে বন্দি করেছে সশস্ত্র সংগঠনটি। হামাসের হামলার জবাবে রোববার গাজা উপত্যকায় কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে উভয় পক্ষের অন্তত ১ হাজার ১০০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ হিসেবে ইতোমধ্যে কয়েক শ মানুষকে হত্যা করেছে ইসরায়েল।

৫০ বছর আগে ইয়োম কিপ্পুর যুদ্ধে মিশর ও সিরিয়ার হামলার পর গত শনিবার ইসরায়েলের বিভিন্ন শহরে হামাসের আক্রমণ ছিল মারাত্মক। যা দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতকে আরও ভয়াবহ পরিণতির দিকে পরিচালিত করেছে।

হামাসের হামলার জবাবে গাজায় আবাসিক এলাকা, সুড়ঙ্গ, মসজিদ এবং হামাস কর্মকর্তাদের বাড়িতে বিমান হামলা করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘শক্তিশালী প্রতিশোধের’ শপথে ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য ‘অতিরিক্ত সহায়তার’ নির্দেশনা দিয়েছেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে বাইডেনের নির্দেশনার কথা জানায়।

এদিকে ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসবস্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন উদ্ধার কর্মীরা। শনিবার সকালে হামাস প্রথম যে কয়টা স্থানে হামলা করে তার মধ্যে এটি অন্যতম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026