1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি দক্ষিণ লেবানন থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জনের হুঁশিয়ারি ইরানের

বৃষ্টি হলেই ঢাকায় কেন অসহ্য যানজট, কী বলছে পুলিশ ও চালক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

গত মাসের ২১ তারিখ রাতের বৃষ্টিতে যাঁরা রাজধানীর রাস্তায় ছিলেন, তাঁদের অনেকে এখন বৃষ্টি দেখলে আতঙ্কে ভোগেন। সেই রাতের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা ও যানজটে আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হন হাজারো মানুষ। সেদিন জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান একই পরিবারের তিনজনসহ চারজন।

বৃষ্টি হলেই ঢাকার ট্রাফিক-ব্যবস্থা যে ভেঙে পড়ে, তা সবার জানা। বৃষ্টি মানেই তীব্র যানজট, চরম ভোগান্তি। গতকাল বৃহস্পতিবার রাতের বৃষ্টিতেও সেই ভোগান্তি আর কষ্ট হাড়ে হাড়ে টের পেয়েছেন নগরবাসী। তাঁদের একজন সরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা সাজেদা আক্তার। গতকাল কর্মস্থল থেকে বাসায় যেতে তাঁর সাড়ে চার ঘণ্টা সময় লেগে যায়। তেজগাঁও এলাকায় এক জায়গায় দুই ঘণ্টা ও মহাখালীতে এক ঘণ্টা তাঁকে বহনকারী বাস আটকে ছিল। অন্য সময় বিকেলে বাসায় ফিরতে তাঁর গড়ে দেড় ঘণ্টা সময় লাগে।

বৃষ্টিতে বারবার যানজট ও ঢাকাবাসীর ভোগান্তির কারণ রাস্তায় দীর্ঘসময় ধরে থাকা মানুষদের কাছে জানতে চান এই প্রতিবেদক। প্রশ্নের উত্তরে ভিন্ন ভিন্ন কারণের কথা বলেন ট্রাফিক পুলিশ, গণপরিবহনের চালকেরা। ট্রাফিক পুলিশ বলেছে, রাস্তায় মোটরসাইকেল রেখে আরোহীদের দাঁড়িয়ে থাকা, ইঞ্জিনে পানি ঢুকে যানবাহন অচল হয়ে পড়া, রিকশা-অটোরিকশার অলিগলিতে ঢুকে পড়ার প্রবণতা যানজটের অন্যতম কারণ। গণপরিবহনের চালকেরা বলছেন, রাস্তার খানাখন্দের কারণে তাঁরা স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে পারেন না। রাস্তায় পানি জমে থাকলে গাড়ি আটকে যায়। আর বিশেষজ্ঞরা বলছেন নাজুক ড্রেনেজ-ব্যবস্থার কথা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026