1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি দক্ষিণ লেবানন থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জনের হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলের পাল্টা হামলায় নিহত ১৬১ ফিলিস্তিনি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২০০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনীর বিমান হামলায় অন্তত ১৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। বিমান হামলায় এত মানুষ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা।

শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করেন বা গুলি করে হত্যা করেন। এছাড়া অবৈধ বসতিস্থাপনকারী বেসামরিক অনেক মানুষকেও আটক করা হয়।

হামাসের এই হামলার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন গাজা লক্ষ্য করে হামলা চালানো হবে। তিনি ইসরায়েলিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, এ মুহূর্তে, আমি রিজার্ভ সেনাদের জড়ো করা এবং শক্তিশালী প্রতিশোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি, যা শত্রুরা কখনো কল্পনা করেনি। শত্রুরা এমন মূল্য দেবে যা তারা ভাবতেও পারেনি। সঙ্গে, আমি সাধারণ মানুষকে সেনাবাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা এখন যুদ্ধে আছি এবং আমরা এ যুদ্ধে জয়ী হব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাজার বিভিন্ন উঁচু ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। ফলে এত মানুষ হতাহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের বিমান হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আল জাজিরা আরও জানিয়েছে, গাজার হাসপাতালগুলো আহত ও নিহত মানুষে ভরে গেছে। সেখানকার স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

অপরদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ৪০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৭৫০ জনেরও বেশি মানুষ।

সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026