1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া আরও অন্তত ২৭ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ভেনিজুয়েলা এবং হাইতির অভিবাসনপ্রত্যাশী।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। ওক্সাকা রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে এই সংখ্যা সংশোধন করে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় বা তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পরে এটি রাস্তা থেকে ছিটকে পড়ে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দিয়ে প্রচুর অভিবাসনপ্রত্যাশী আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করে। ফলে ভ্রমণ প্রায়ই বিপজ্জনক হয়ে উঠছে।

এর আগে চলতি মাসের শুরুতেই মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে এক শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়। সে সময় জানা যায় যে, নিহতরা সবাই কিউবার নাগরিক।

দেশটির চিয়াপাস অঞ্চলের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। গুয়াতেমালা থেকে উত্তরে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে মেক্সিকো পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীদের জন্য এটি একটি সুপরিচিত রুট।

২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাসে একটি ট্রাক উল্টে অন্তত ৫৪ জন মারা যান। তাদের বেশিরভাগই মধ্য আমেরিকান বংশোদ্ভূত বলে ধারণা করা হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026