1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

 

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। সামষ্টিক অর্থনৈতিক গোলযোগের কারণে চাহিদা হ্রাসের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফলে জ্বালানি পণ্যটি আরও দর হারিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, শুক্রবারও (৬ অক্টোবর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের মূল্য নিম্নমুখীই রয়েছে। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে প্রায় ৮৪ ডলারে। আগের দিন বৃহস্পতিবার (৫ অক্টোবর) যা ছিল ৮৫ ডলার ৮১ সেন্ট।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দরও নিম্নগামী আছে। ব্যারেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৮২ ডলার ৩৫ সেন্টে। আগের কার্যদিবসে তা ছিল ৮৪ ডলার ২২ সেন্ট।

সবমিলিয়ে চলতি সপ্তাহে ব্রেন্টের দরপতন ঘটেছে ১১ দশমিক ৭ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। গত মার্চের পর সাপ্তাহিক ভিত্তিতে যা টানা সর্বোচ্চ পতন।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো। তাতে বিশ্বজুড়ে প্রবৃদ্ধি মন্থর হতে পারে। সেই সঙ্গে জ্বালানির চাহিদা কমার সম্ভাবনা রয়েছে। এ আশঙ্কায় তেলের দাম কমছে। চলতি বছরের শেষ পর্যন্ত তেলের উত্তোলন কমিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের দুই শীর্ষ উৎপাদক রাশিয়া ও সৌদি আরব। এমনটি ঘটলেও উদ্ভূত শঙ্কায় জ্বালানি পণ্যটির বিশ্ববাজার চাপে পড়বে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হওয়ার আভাস মিলেছে। এতে তেলের চাহিদা বৃদ্ধির কথা ছিল। কিন্তু হয়েছে উল্টো। মার্কিন মুদ্রা ডলারের মান বেড়েছে। পাশাপাশি আরেকবার সুদহার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026