1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি

সিঙ্গাপুরে ফের করোনার ঢেউ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

 

 

অনলাইন ডেস্ক

 

সিঙ্গাপুরে ফের শুরু হয়েছে করোনার ঢেউ। শুক্রবার এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং দেশবাসীকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সিঙ্গাপুরের টেলিভিশন চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ২ হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছে। তিন সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ১ হাজার।

করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া এই রোগীদের ৭৫ ভাগই করোনার ওমিক্রন ভাইরাসের দুই উপধরন ইজি পয়েন্ট ৫ এবং এই উপধরনটি থেকে উদ্ভূত এইচকে পয়েন্ট ৩-এ আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সিঙ্গাপুরে গত বছর মার্চ-এপ্রিলে করোনার সর্বশেষ ঢেউ দেখা দিয়েছিল। এপ্রিলের শুরুর দিকে যখন সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে গুরুতর ছিল, সে সময় প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শণাক্ত হয়েছেন।

তবে সাক্ষাৎকারে তিনি বলেছেন, সাম্প্রতিক এই ঢেউয়ে কারো মৃত্যু নিয়ে তিনি শঙ্কিত নন, তিনি চিন্তিত হাসপাতালে রোগীর চাপ নিয়ে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমত, করোনা মহামারির শুরুর দিনগুলো আমরা পেরিয়ে এসেছি। দ্বিতীয়ত সিঙ্গাপুরের অধিকাংশ প্রাপ্তবয়স্ক করোনার টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। এছাড়া টিকা ও করোনার ওষুধের পর্যাপ্ত মজুতও আমাদের কাছে আছে। তবে আমি খানিকটা চিন্তিত আমাদের হাসপাতালগুলো নিয়ে। সংক্রমণের হার যদি এভাবে বাড়তে থাককে তাহলে একসময় হাসপাতালে রোগীদের চাপও বাড়তে থাকবে।

সাধারণ জনগণের উদ্দেশে অং ইয়ে কুং বলেন, সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ জারির পরিকল্পন এখনও নেওয়া হয়নি। দেশবাসীর প্রতি অনুরোধ, আপনার নিজের উদ্যোগে যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সূত্র: এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026