1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

তলে তলে আপস হয়ে গেছে, আর চিন্তা নাই: কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লিকে আমেরিকার প্রয়োজন। আমরা আছি দিল্লি আছে, দিল্লি আছে আমরাও আছি। শেখ হাসিনা সব ভারসাম্য করে ফেলেছেন। সবার সঙ্গে বন্ধুত্ব। আর কোনো চিন্তা নাই। নির্বাচন হবে, খেলা হবে।’

মঙ্গলবার আমিন বাজার ট্রাকস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা, দুই সেলফিতেই বাজিমাত। অক্টোবর থেকে খেলা শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। খালেদা জিয়া ছাড়া নাকি বিএনপি নির্বাচন করবে না, না করুক।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দিশেহারা বিএনপি আন্দোলনের নামে ঘুরে বেড়ায়। এতে কোনো কাজ হবে না। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে নির্বাচন ছাড়া আর কিছু চায় না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। নিষেধাজ্ঞা, ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ। ভিসানীতির পরোয়া করি না। নিষেধাজ্ঞার হুমকিধামকি শেষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026