1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ঢাকা এখন রেস্টুরেন্টের শহর সংখ্যা ৪ লাখ ৮১ হাজার, নগরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু, স্বল্প ও মাঝারি মূলধনে কর্মসংস্থানের সুযোগ থাকায় তরুণরা বিনিয়োগে আগ্রহী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

মেগাসিটি ঢাকা এখন রেস্টুরেন্টের শহর। ভোজনরসিকদের জন্য নতুন ঢাকায় আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট যেমন আছে, তেমন আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোগল খাবারও। শ্রেণি-পেশা নির্বিশেষে ঢাকাবাসীর সাধ ও সাধ্যের মধ্যে মিল রেখে রাজধানীর বিভিন্ন পাড়ামহল্লা ও অলিগলিতে গড়ে উঠছে নিত্যনতুন রেস্টুরেন্ট। পুরনো খাবার হোটেলের চিরচেনা আদল পাল্টে ঢাকা ক্রমেই পরিণত হচ্ছে রেস্টুরেন্টের শহরে। নগরীর প্রধান সড়কগুলো ছাড়াও পাড়ামহল্লায় পুরনো দোকান উঠিয়ে বা ভাড়া বাড়িতে তৈরি হচ্ছে রেস্টুরেন্ট, ক্যাফে ও ফাস্টফুড শপ। পেটপূজার পাশাপাশি ঢাকাবাসীর কাছে এখন বিনোদনের অন্যতম স্থান হিসেবে জনপ্রিয়  হয়ে উঠছে চোখজুড়ানো সব রেস্টুরেন্ট। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা বলছেন, জনবহুল এ শহরে এখন খাবার দোকান বা রেস্টুরেন্টের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার। স্বল্প ও মাঝারি মূলধনে কর্মসংস্থানের সুযোগ থাকায় তরুণ উদ্যোক্তা অনেকেই খাবারের ব্যবসায় ঝুঁকছেন। আর এ ব্যবসায় সম্ভাবনাও বেশ উজ্জ্বল। তবে এটি ধরে রাখতে হলে সরকারকে এ খাতের ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনামাফিক এগিয়ে যেতে হবে। না হলে ব্যবসা বিদেশিদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভে ২০২১-এর প্রতিবেদন বলছে, গত ১১ বছর সারা দেশের হোটেল ও রেস্টুরেন্টে প্রায় ১১ লাখ ৬৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট হোটেল ও রেস্টুরেন্টের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি। ২০০৯-১০ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার। এর বেশির ভাগই বেসরকারি স্থায়ী মালিকানাধীন (৯৯ দশমিক ৭৭ শতাংশ)। পাঁচ তারকা হোটেল ছাড়াও ঢাকা শহরজুড়ে বিভিন্ন শ্রেণির ভোজনরসিকের কথা মাথায় রেখে তৈরি হয়েছে বুফে রেস্টুরেন্ট। এ ছাড়া খোলা আকাশের নিচে বসে খাবার উপভোগ করার জন্য আছে রুফটপ রেস্টুরেন্ট। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026