1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে ডিএমপির নিরাপত্তা নিষেধাজ্ঞা জারি ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর সিদ্ধিরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজ প্রণালী অতিক্রম করল অবরুদ্ধ ‘এমভি বাংলার জয়যাত্রা’, গন্তব্য ফুজাইরা বন্দর বাংলাদেশে পেপ্যালসহ বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু হচ্ছে: অর্থমন্ত্রী বাড্ডা গণহত্যা মামলা: কামরুল ও মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ আর্লিং হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ ৬ জেলায় কঠোর নিরাপত্তা, মোতায়েন হচ্ছে সেনাবাহিনী গুম-খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে ১১-দলীয় ঐক্যের সমাবেশ রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ১৮ জনের মৃত্যু, তীব্র গরমে পুড়ছে ইউরোপ

আয় ৫ লাখ টাকার কম হলে এক পাতার রিটার্ন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঢাকা

বার্ষিক করযোগ্য আয় পাঁচ লাখ টাকার কম হলেই এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে। এ ছাড়া সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম হতে হবে, এমন শর্তও রয়েছে। কম আয় ও সম্পদের এই করদাতাদের জন্য এক পাতার একটি ফরম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, কম আয়ের করদাতার রিটার্ন জমা সহজ করতেই এক পাতার রিটার্ন ফরম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনের আলোকে এই পাতা সাজানো হয়েছে।

এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, কর বর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয়।

এক পাতার রিটার্ন ফরমের সুবিধা হলো এখানে কোন খাত থেকে কত কর আয় হয়েছে, এর বিস্তারিত লিখতে হবে না। শুধু মোট আয়ের তথ্য দিলেই হবে। এভাবে মোট সম্পদ, জীবনযাত্রার খরচ, করের পরিমাণ—এসবের মোট পরিমাণ লিখলেই হবে।

এনবিআর সূত্র জানায়, এত পাতায় রিটার্ন জমা দিতে হলে কিছু শর্তও দেওয়া হয়েছে। যেমন কোনো কোম্পানির শেয়ারহোল্ডার হওয়া যাবে না এবং মোটরগাড়ি থাকবে না। এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ থাকলেও এক পাতার ফরম প্রযোজ্য হবে না। বিদেশে সম্পদ থাকলেও চলবে না।

দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, আয়কর রিটার্ন ফরমের জটিল হিসাব–নিকাশের কারণে অনেকে বার্ষিক রিটার্ন দিতে চান না। আগেও এক পাতার ফরম ছিল। তবে এবার নতুন আইনের আলোকে আরও সহজ করা হলো। এখন শুধু মোট আয় ও করের পরিমাণ লিখলেই হয়।

এক পাতার রিটার্ন ফরমের পাশাপাশি এবার এক পাতার আয়কর বিবরণী জমার প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্র দেওয়া হবে। সেই প্রত্যয়নপত্রের অনুলিপিও প্রকাশ করেছে এনবিআর। এর আগে স্লিপের মতো প্রাপ্তি স্বীকারপত্র ছিল। রিটার্ন ফরমের একটি অংশ কেটে দেওয়া হতো।

বর্তমানে প্রায় ৯০ লাখ টিআইএনধারী আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর ৩০ লাখের মতো নিজেদের আয়-ব্যয়ের বিস্তারিত জানিয়ে রিটার্ন জমা দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026