1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বৃষ্টি থাকতে পারে আরও ৩ দিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘লঘুচাপটি আজকে সৃষ্টি হয়েছে। আগামীকাল সমতলে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর শক্তি কমে যেতে পারে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে।’

আরও পড়ুন: আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

তিনি আরও বলেন, ২৪ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এর পর ধীরে ধীরে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে উত্তরাঞ্চলে কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে। মাঝেমধ্যে বিরতি দিলেও প্রতিদিন রাজধানীর কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। তা ছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশ এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে শুক্রবার পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, বাতাসে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা ঠাণ্ডা বাতাসও বইছে। চলতি মাসের শেষ দিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। এরই মধ্যে অবশ্য দেশের অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। মাসের শেষে তাপমাত্রা কমে হালকা শীতের অনুভূতি মিলতে পারে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026