1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

৫ লাখ টাকার কম হলেই এক পাতার ফরম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

করদাতার ছবি, নাম, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), কর সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সম্পদের পরিমাণ, করযোগ্য আয় ও করের পরিমাণ দিয়ে খুব সহজেই এক পৃষ্ঠার ফরম পূরণ করেই দেওয়া যাবে আয়কর রিটার্ন। তবে যাদের আয় কেবলমাত্র ৫ লাখ টাকার নিচে কিংবা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম সেই সব করদাতারা এক পৃষ্ঠার রিটার্ন ফরমে আয়কর বিবরণী জমা দিতে পারবে।

নতুন আয়কর আইনের আওতায় আয়কর রিটার্ন বিধিমালা সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১২ সেপ্টেম্বর তারিখের ওই প্রজ্ঞাপন বৃহস্পতিবার ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে মোট চার ধরনের ফরমের নমুনা প্রকাশ করা হয়েছে- স্বাভাবিক ব্যক্তিশ্রেণির জন্য বার্ষিক আয় অনূর্ধ্ব ৫ লাখ টাকা কিংবা মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০ লাখ টাকা সেই সব করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম, যাদের আয় শূন্য থেকে ৫ লাখ টাকার নিচে তাদের এক পৃষ্ঠার কর রিটার্ন ফরম এবং কোম্পানি করদাতার রিটার্ন ফরম এবং স্বাভাবিক ব্যক্তি ও কোম্পানির বাইরে অন্যান্য করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম। আর ব্যক্তিশ্রেণির করদাতাদের ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে। বাংলাদেশে বর্তমানে ৯০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। প্রতি বছর ২৮ থেকে ৩০ লাখ টিআইএনধারী রিটার্ন দেন। চলতি বছর থেকে ৪৮ সেবায় রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২০ সালে প্রথমবারের মতো এমন সুবিধা চালু করেছিল। ওই বছর থেকে যাদের আয় বছরে চার লাখ টাকার কম কিংবা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম, তারাই এ ধরনের সুবিধা পেত। তবে চলতি বছরে বার্ষিক আয় একটু বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হয়েছে।

বার্ষিক আয় ৫ লাখ টাকার কম হলে কিংবা ৪০ লাখ টাকার কম সম্পদ থাকলেও কোনো করদাতার যদি একটি গাড়ি থাকে, কিংবা সিটি করপোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে তাদের জন্য এক পৃষ্ঠার ফরম প্রযোজ্য হবে না। তাদের সেই পুরনো ফরমে রিটার্ন দিতে হবে। নতুন আয়কর আইনের আওতায় আয়কর রিটার্ন বিধিমালা সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১২ সেপ্টেম্বর তারিখের ওই প্রজ্ঞাপন বৃহস্পতিবার ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026