1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

দ্রব্যমূল্যে দিশাহারা নিম্ন-মধ্যবিত্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

নিয়মিত আয়ে সংসার চলছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বেসরকারি এক স্কুলশিক্ষক বলেন, অবস্থা এমন হয়েছে, না পারছি কারও কাছে হাত পাততে, না পারছি বাজার করতে। আলুও এখন নাগালের বাইরে চলে গেছে। ৩০ টাকা কেজির আলু এখন ৫০ টাকা। কোনো ধরনের নিত্যপণ্য এখন ৫০ টাকার নিচে মিলছে না।

রাজধানী ঢাকার শহরতলি রায়েরবাগ বাজারে সাধারণত কম দামে তাজা শাকসবজি ও কৃষিপণ্য পাওয়া যেত। এখন সেখানেও আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা। হানিফ মাহমুদ নামের এক ক্রেতা বলেন, গতকাল শিম কিনলাম ২৪০ টাকা কেজি, আজ সেটা ২৮০ টাকা করে বিক্রি হচ্ছে। ৫০ টাকার করল্লা আজ কিনলাম ৭০ টাকায়। দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়। বাজারে ২০০ টাকা কেজির নিচে কোনো মাছ নেই। দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি। ভারতীয় পিঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কক মুরগি ৩২০ টাকা, কক হাইব্রিড ৩০০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা এবং লেয়ার ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকায়। খাসির মাংসের কেজি ১০৫০-১১০০ টাকা। এ ছাড়া মসুর ডাল বড় দানারটা দুই দিনের ব্যবধানে ৫ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। আমদানিকৃত হলুদ এক সপ্তাহ আগে ২০০ টাকা ছিল, এখন তা বেড়ে হয়েছে ২৮০ টাকা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026