1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তেলের দাম বেড়েছে হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশে অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণ মেঘনা নদীতে জাটকা নিধন ও চিংড়ি রেণু পাচারকারীদের অবৈধ আস্তানা উচ্ছেদ স্বর্ণের দাম কমলো, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিচ্ছে: হরমুজ প্রণালি দ্রুত না খোলার শর্তে ইরানের ওপর হামলার সম্ভাবনা ৬ এপ্রিল উদযাপিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলায় ইরানি ব্রিগেডিয়ার জেনারেল নিহত ইরানের সামরিক কমান্ডের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

ঝুঁকিপূর্ণ ভবন সরাচ্ছেন না মালিকরা ৪২ ভবন ভাঙতে রাজউক কয়েকবার চিঠি দিলেও শুনছে না কর্তৃপক্ষ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আরবান রেজিলিয়ান্স প্রকল্পের আওতায় ঢাকা শহরের ৩ হাজার ৫৫২টি ভবনের ওপর জরিপ পরিচালনা করে সংস্থাটি। এর মধ্যে ৪২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়ে তিন মাসের মধ্যে ভেঙে ফেলতে বলা হয়। এরই মধ্যে ৬ মাস অতিক্রম হলেও ঝুঁকিপূর্ণ একটি ভবনও ভাঙেননি ভবন-মালিকরা। সংস্থাটির পক্ষ থেকে ভবন অপসারণে কয়েকবার চিঠি দিলেও কর্ণপাত করছেন না তারা।

রাজউকের আওতাধীন এলাকার ভবনগুলোর ওপর বিশ্বব্যাংকের অর্থায়নে আরবান রেজিলিয়ান্স প্রকল্পের আওতায় সরকারি হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন অধিদফতরের ভবনগুলোর ওপর জরিপ করা হয়। এই প্রকল্পের আওতায় ৩ হাজার ২৫২টি ভবনের ওপর কাজ করার কথা রয়েছে। এর মধ্যে ২২৯টি ভবনের ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিআইএ) করা হয়। তাতে ১৮৭টি ভবনকে রেট্রোফিটিং করার পরামর্শ দেয় রাজউক। আর ৪২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো ভেঙে ফেলতে নির্দেশ দেয় সংস্থাটি। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন, মাদরাসা বোর্ডের এক ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিষয়ে দুই দফা চিঠি দিয়েও কাজ হয়নি। তাই চরম ঝুঁকি নিয়েই কাজ চলছে হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অধিদফতরে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026