1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র ইংল্যান্ডের, পানামা ম্যাচ ঘিরে পরিবর্তনের আভাস ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে ছিল না: শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু রামগঞ্জে ছাত্রাবাসে শিক্ষার্থী মৃত্যুর জেরে একাডেমিতে ভাঙচুর: সাবেক সংসদ সদস্যসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, চালক পলাতক

সংসদের ২৪তম অধিবেশন বসছে রবিবার।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে রবিবার। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন। এর আগে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সভা; এটি কমিটির ১৪তম সভা। ওই বৈঠকে নির্ধারণ করা হবে এই অধিবেশন কত দিন চলবে।

এ অধিবেশনের মাধ্যমে শেষ হতে পারে একাদশ জাতীয় সংসদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; একজন নির্বাচন কমিশনার এ ঘোষণা দিয়েছেন শনিবার। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

এদিকে, একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনকে কেন্দ্র করে শনিবার সংসদ ভবন এলাকায় যান চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটান পুলিশ। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, গতকাল থেকে সংসদ ভবন এলাকায় কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ বা ক্ষতিকর বিস্ফোরক বহন করা যাবে না। এছাড়া যান চলাচলের ওপরও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি। এটি রবিবার থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবত থাকবে। যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত বিভিন্ন রাস্তা ও গলিপথ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026