1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র ইংল্যান্ডের, পানামা ম্যাচ ঘিরে পরিবর্তনের আভাস ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে ছিল না: শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু রামগঞ্জে ছাত্রাবাসে শিক্ষার্থী মৃত্যুর জেরে একাডেমিতে ভাঙচুর: সাবেক সংসদ সদস্যসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, চালক পলাতক

‘ভিসানীতির ভয় দেখিয়ে লাভ নেই, উজান ঠেলে নৌকা এগিয়ে যাবে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা সারা জীবন উজান ঠেলেই এগিয়েছে। উজান ঠেলেই এগিয়ে যাবে। আমাদের আন্দোলন, ভিসা নিষেধাজ্ঞা বা বিদেশিদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।


আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন-পরবর্তী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আজকে যারা আন্দোলনের নামে রোজই আমাদের ক্ষমতা থেকে ফেলে দিচ্ছে, আমি তাদের বলব―মেঘ দেখে করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। নৌকা সারা জীবন উজান ঠেলেই এগিয়েছে। উজান ঠেলেই এগিয়ে যাবে।


তিনি বলেন, ‘অনেকে আন্দোলনের কথা বলে। আবার ভিসানীতি বা ভিসা নিষেধাজ্ঞার ভয় দেখায়। আমার স্পষ্ট কথা, দেশ আমাদের, দেশ আমরা স্বাধীন করেছি। এসব ভয় আমাদের দেখিয়ে লাভ নেই।

আত্মবিশ্বাস রেখে জনগণের কল্যাণে কাজ করলে তাদের ভাগ্য পরিবর্তন সম্ভব। এটা আমরা দেখেছি। তবে তার জন্য স্থিতিশীলতা দরকার।’
শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৭ সময়কালে দেশ ছিল অন্ধকারে। এখন আর সেটা নেই।

বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে। আমরা যে ওয়াদা দিয়েছি, সেটা একের পর এক পূরণ করে যাচ্ছি। কবি সুকান্তের ভাষায়―‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’
কারো কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করেছি আমরা। মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন অন্ধকার যুগে নেই। সার্বিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশ।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী সমাবেশে যোগ দেন সরকারের প্রায় সব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এ ছাড়া সরকারের সচিব ও বিভিন্ন পর্যায়ের আমলারাও এই সমাবেশে অংশ নিয়েছেন। একই সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টরা যোগ দেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026