1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

টাকা গুনতে বলে কয়েক সেকেন্ডে মানুষকে বোকা বানান তাঁরা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গত ১২ আগস্ট রাজধানীর বংশাল ও ভাটারা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ বার দেখা হয়েছে

মাত্র কয়েক সেকেন্ডে অনলাইনে ফোন বিক্রির বিজ্ঞাপন দেওয়া ব্যক্তিকে বোকা বানান তাঁরা। এমন একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ।

গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ সূত্র জানায়, অনলাইনে দামি মুঠোফোন বিক্রির বিজ্ঞাপন দেখলেই বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। দরদাম করে মূল্য নির্ধারণের পর তিনজন মিলে ক্রেতা সেজে মুঠোফোন কিনতে যান। দেখেশুনে মুঠোফোন কেনার পর টাকাও পরিশোধ করা হয়।

পকেট থেকে টাকার বান্ডিল বের করে রবার খুলে মুঠোফোনের মালিককে টাকা গুনতে বলেন। গণনা শেষ হলে টাকায় রবার লাগিয়ে দেওয়ার কথা বলে আবার ফেরত নেওয়া হয়। টাকা ফেরত নেওয়ার পর নানা কথা জিজ্ঞেস করে মুঠোফোনের মালিককে ব্যস্ত রাখেন দুজন।

এমন একটি চক্রের বিরুদ্ধে ১০ আগস্ট ঢাকার রমনা থানায় মামলা করেন এক ভুক্তভোগী।

এই সুযোগে আসল এক হাজার টাকার বান্ডিল পরিবর্তন করে আরেকটি টাকার বান্ডিল দেওয়া হয়। সেই বান্ডিলের ওপর ও নিচে এক হাজার টাকার নোট থাকলেও ভেতরে পুরোনো ২০ টাকার নোট ঢুকিয়ে দেওয়া হয়। এই অদলবদলের কাজটি হয় মাত্র কয়েক সেকেন্ডে।

এভাবে ক্রেতা সেজে মুঠোফোন মালিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি চক্রের বিরুদ্ধে গত ১০ আগস্ট ঢাকার রমনা থানায় মামলা করেন এক ভুক্তভোগী। সেই মামলা তদন্তে নেমে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গত ১২ আগস্ট রাজধানীর বংশাল ও ভাটারা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিবি বলছে, ফেসবুক পেজ ও অনলাইনে মুঠোফোন কেনাবেচার বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে মালিকদের সঙ্গে যোগাযোগ করতেন চক্রের সদস্যরা। তাঁরা সাধারণত দামি মুঠোফোন বিক্রির বিজ্ঞাপন দেওয়া মালিকদের ‘টার্গেট’ করেন। তিন বছরের বেশি সময় ধরে ক্রেতা সেজে অনেকের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল টাকা আত্মসাৎ করেছেন তাঁরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026