1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা চুক্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭ জুনের প্রথম ২৩ দিনে এলো ২২৩ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধির ধারা অব্যাহত মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চীন, ভারত, রাশিয়ার ঋণ–সাহায্য কমেছে, বেড়েছে বিশ্বব্যাংকের গত অর্থবছরে এডিবি, চীন, রাশিয়া ও ভারত আগের চেয়ে কম অর্থ দিয়েছে। কমেছে এনজিওর বিদেশি সহায়তাও।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বাংলাদেশের জন্য সাহায্য ও ঋণ কমে গেছে। বড় ঋণদাতা দেশ ও সংস্থাগুলোর মধ্যে কেবল বিশ্বব্যাংক ও জাপান ছাড়া বাকি প্রায় সবাই ঋণের ছাড় কমিয়ে দিয়েছে। বিশেষ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং চীন, রাশিয়া ও ভারত থেকে বাংলাদেশ আগের তুলনায় কম ঋণ পেয়েছে।

বর্তমান ভূরাজনৈতিক বিবেচনায় এসব বহুজাতিক সংস্থা ও দেশগুলো বেশ গুরুত্বপূর্ণ। এ ছাড়া নির্বাচনের বছরে এসব দেশের অর্থছাড় কম হওয়া নিয়েও বেশ আলোচনা হচ্ছে। শুধু বড় দেশ ও বহুজাতিক ঋণদাতা সংস্থা নয়; বিদেশি সাহায্য সংস্থার ঋণের অর্থছাড়ের পরিমাণও কমেছে। এসব অর্থ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মাধ্যমে আসে।

কয়েক বছর ধরেই বড় বড় দাতা সংস্থা ও দেশগুলোর ঋণের অর্থছাড় বেড়েছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিদায়ী অর্থবছরের আগের বছরের চেয়ে একলাফে ৭৪ কোটি ডলার অর্থছাড় কমেছে। ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ১ হাজার ১ কোটি ডলার বিদেশি সহায়তা ছাড় হয়। গত অর্থবছরে উন্নয়ন সহযোগীরা সব মিলিয়ে ৯২৭ কোটি ডলার দিয়েছে। বিদায়ী অর্থবছরের মাত্র ৮৮০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা আগের বছরের চেয়ে ১৩৭ কোটি ডলার কম।

বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব আছে, এমন বড় দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চীন, রাশিয়া, ভারত। অন্যদিকে বিশ্বব্যাংক, এডিবি, জাপান—এসব সংস্থা ও দেশ নমনীয় শর্তের ঋণ দেয়। এসব সংস্থা ও দেশ পশ্চিমা দেশগুলোর আদলে সুশাসনের সঙ্গে অর্থ খরচকে প্রাধান্য দেয়। প্রচ্ছন্নভাবে এসব সংস্থা ও দেশে পশ্চিমা দেশের মনোভাবের প্রতিফলন ঘটে। অন্যদিকে চীন, রাশিয়া, ভারত কঠিন শর্তের সরবরাহকারী ঋণ দেয়। এসব দেশের ঋণ নিলে তাদের ঠিকাদারকে কাজ দিতে হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026