1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অর্থ পাচার: ১০ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে সিঙ্গাপুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

অভিযান চালিয়ে একশ’ত কোটি ডলার জব্দের ঘটনায় অর্থ পাচার মামলার তদন্তের জন্য ১০টিরও বেশি ব্যাংকের কাছে তথ্য চেয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গতকাল বুধবার আদালতকে জানিয়েছে, অভিযানে আটক দশ ব্যক্তি যেসব ব্যাংক ব্যবহার করেছে তাদের কাছে তথ্য ও নথিপত্র চাওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, গ্রেফতারদের আরো আট দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়। তাদের দাবি বাড়ি, গাড়ি, স্বর্ণের বারসহ অনেক সম্পদও জব্দ করা হয়েছে।

ফিনানশিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চারশ’ কর্মকর্তার সমন্বিত অভিযানে অভিযুক্ত ১০ জনকে আটক করা হয়। আটকরা চীন, সাইপ্রাস, তুরস্ক ও ভানুয়াতুর নাগরিক। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিজাত বাড়ি, অলঙ্কার, রোলস রয়েস গাড়িসহ তাদের কাছ থেকে জব্দ করা সম্পদের পরিমাণ একশ’ বিলিয়ন ডলার।

সূত্র: ফিনানশিয়াল টাইমস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026