1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

বগুড়া পৌর মেয়র বাদশার বিরুদ্ধে ৬০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশার বিরুদ্ধে আড়াই বছরে পৌরসভার ৬০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-১ শাখা) উপ-সচিব আবদুর রহমান।

অভিযোগ অস্বীকার করে পৌর-মেয়র রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগকারী এম এ কে আজাদ নিজেই দুর্নীতিগ্রস্ত মানুষ। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ জন্য বগুড়া পৌরসভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পৌরসভায় অবৈধ কাজ করতে না পেরে, তিনি আমার বিরুদ্ধে মন্ত্রীর কাছে মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

এদিকে অভিযোগকারী পৌরসভার ঠিকাদার এম এ কে আজাদ বলেন, ‘মেয়র আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তার কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই। দুর্নীতিবাজ মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে উপ-সচিবের ১৭ আগস্ট স্বাক্ষরিত তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মনে করি।’
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ গণমাধ্যমকে বলেন, ‘বগুড়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে পৌরসভার তহবিল তছরূপ ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি। অভিযোগের বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026